শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলব উত্তরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

reporter / ৪৫১ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঠানচক গ্রামের আব্দুল গনি মীরের ছেলে মোহাম্মদ আলী মীর (নান্নু) ও অলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রুহুল আমিন। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৮ জুন ভোরে  ঢাকা থেকে তাদের আটক করে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আলী মীর নানু ও আরেক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিনকে গ্রেফতার করেছে। অফিসার ইনচার্জ  মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে এএসআই মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা অংশগ্রহন করে।
তারা মতলব উত্তর থানার মামলা নং-৪ ও শাহবাগ থানার মামলা নং-৩১(২)১০, এর সাজা প্রাপ্ত আসামী। তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ােছে।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.  মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। আমাদের পুলিশের চৌকস টিম সবসময় কাজ করছে। যেকোন অপরাধীদের ধরতে আমরা সর্বদা প্রস্তুত।


এই বিভাগের আরও খবর