শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তর থানার উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

reporter / ২৮৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার পক্ষ থেকে মতলব উত্তরের দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশ মতলব উত্তর থানা পুলিশের উদ্যেগে থানার সার্ভিস ডেলিভারী সেন্টারে অফিসার ইনচার্জ ওসি মো. মহিউদ্দিন দুঃস্থদের মাঝে ঈদ এসব উপহার সামগ্রী বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল, মিজানুর রহমান, আবু হানিফ, এএসআই ইলিয়াস প্রমুখ। এসময় উপজেলার স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, আমাদের চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়ের উদ্যোগে ও নির্দেশে সারা চাঁদপুর জেলায় একই সময়ে প্রত্যকেটি থানায় একযোগে এতিম, দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঈদসামগ্রী বিতরণ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের মতলব উত্তর থানায় বিভিন্ন এলাকার প্রায় শতাধিক এতিম ও দুস্থ পরিবারকে আমরা পুলিশ সুপারের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
ওসি মো. মহিউদ্দিন আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে নিজের আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ-খবর রাখা। বিত্তবান মানুষদের একটু মানবতার পরশ এইসব অসচ্ছল মানুষদের মুখে হাসি ফোটাতে পারে।


এই বিভাগের আরও খবর