শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

reporter / ৭১০ ভিউ
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুর রহমান সবুজঃ

মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে ৩ সেপ্টেম্বর (বুধবার) বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে এগারোটায় সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে রংবেরঙের ব্যানার ফেস্টুন প্লে কার্ড নিয়ে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মল্লিক মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান,মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব পারভেজ পনির প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর ইউনিয়ন , খাদেরগাঁও ইউনিয়ন, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ এবং মতলব পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতা, কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে রংবেরঙের ব্যানার ফেস্টুন প্লে কার্ড নিয়ে অংশগ্রহণ করছেন।


এই বিভাগের আরও খবর