শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ আটক ২

reporter / ২৭২ ভিউ
আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃএমদাদুল ইসলাম মিঠুনর সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ মার্চ রবিবার সকালে পরিদশর্ক  মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জগতপুর বাজারের পূর্ব পার্শে  কুমিল্লা হইতে চাঁদপুর অভিমুখী ঢাকা মেট্রো-ব-১৪-৬৩৭২নং বোগদাদ নামীয় যাত্রীবাহী বাসটি তল্লাশি কালে মোঃ মহিন উদ্দিন (৩৬), পিতা: মোঃ ইয়াছিন কাজী, মাতা: মৃত সেতারা বেগম, সাং-০২নং বদরপুর (ইয়াছিন কাজী বাড়ী), ওয়ার্ড নং-০৭, ইউপি-০৩নং কালিকাপুর,থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা কে ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। উক্ত মামলায় পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি উক্ত মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাওয়ার জন্য কুমিল্লা থেকে আসে। এ ব্যাপারে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর