শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মেঘনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে হাইমচর ইউনিয়নের একাধিক গ্রাম

reporter / ২৭৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
Exif_JPEG_420

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের একাধিক গ্রাম মেঘনার ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গন কবলিত এলাকাগুলো হলো সরকার কান্দি,গোলদার কান্দি,মালেগো কান্দি,মোল্লা কান্দি,শেখ কান্দিসহ আর কিছু গ্রাম।
জানা যায়, হাইমচর ইউনিয়নটি আয়তনের দিক দিয়ে উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন ছিলো। এই ইউনিয়ন কেন্দ্রীক ব্যবসা, বানিজ্যসহ সব ধরনের প্রতিষ্ঠান ছিলো। কিন্তু মেঘনার ভাঙ্গনের ফলে অস্তিত্ব বিলুপ্ত হতে বসেছে ঐতিহ্যবাহী এই ইউনিয়নটির।
ইউনিয়নের বাসিন্দারা জানান, বিগত কয়েক যুগ ধরে মেঘনার ভাঙ্গনের বিলীন হয়ে যাচ্ছে হাইমচর ইউনিয়ন। পর্যায়ক্রমে ভাঙনের ফলে ভিটেমাটি হারিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছে। তাছাড়া, হাইমচর ইউনিয়নের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এভাবে যদি নদী ভাংঙ্গতে থাকে এবং একের পর এক গ্রাম বিলীন হয়ে যায় তাহলে অদূর ভবিষ্যতে হাইমচর ইউনিয়ন সম্পুর্নটা নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
তাই হাইমচর ইউনিয়নের মানুষকে সর্বনাশা মেঘনার হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউনিয়নবাসী।


এই বিভাগের আরও খবর