শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহতলী কামিল মাদরাসায় চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা

reporter / ২৩২ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

স্টাফ রির্পোটার: চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার
লিল্লাহ বোর্ডিংয়ের চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদরাসার সভাকক্ষে মাদরাসার অধ্যক্ষ মাওলানা
মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও
প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা
সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আপনারা কষ্ট করে চামড়া দেন । আপনাদের
সহযোগিতায় লিল্লাহ বোডিং চলে। প্রাক্তন ছাত্রদের চামড়া সংগ্রহে অনেক ভূমিকা রয়েছে। মসজিদে
শুক্রবারে জুমআর নামাজের সময় চামড়া সংগ্রহে আহবান জানাতে হবে ।মসজিদের ইমামগন
চামড়ার বিষয়ে আহ্বান জানাবেন। আমাদের লোকাল শিক্ষকরা খুবই আন্তরিক। ওনারা চামড়া সংগ্রহে
ভূমি রাখে। কয়েকজন খুব কঠিন পরিশ্রম করে। যারা স্টাফ আছে তারা সহযোগিতা করবেন।
ছাত্রদেরকে আপনারা ক্লাসে ক্লাসে আহবান জানাবেন । বিক্রিটাতে যেন ভালো মূল্য পাওয়া যায়,
সেদিকে খেয়াল রাখতে হবে। কমিটির সদস্যরাও একটু তৎপর থাকতে হবে। আপনারা বিক্রেতাদের
সাথেও যোগাযোগ করবেন।
তিনি আরো বলেন, শাহতলী কামিল মাদরাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসার সুনাম রয়েছে।
অনেকে এ মাদরাসার লিল্লাহ বোডিং এ সহযোগিতা করছে। আমরাও সহযোগিতা করে আসছি।
প্রতিষ্ঠানে দীর্ঘদিনের যে অবকাঠামো সংকট রয়েছে, তার সমাধান হয়েছে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি
এমপির সহযোগিতায় একটি ৪তলা ভবন হয়েছে। আপনাদের খোঁজ নিতে হবে। মূল কাজটা শিক্ষকদের
করতে হবে। আপনারা সবাই লিল্লাহ বোডিং শরীক হচ্ছেন। আমি কৃতজ্ঞ।
শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন
মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া,
প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, গভনিং বডির
সদস্য মাওলানা আব্দুল হানিফ ,শাহতলী বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ মেম্বার, শাহতলী
বাজারের ব্যবসায়ী কারী আব্দুল ওয়াদুদ, অভিভাবক আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রাক্তন ছাত্র
মাওলানা হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এবং আরো বক্তব্য রাখেন , মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল
উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক আরবী প্রভাষক মাওলানা এ এন এম
হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সহকারি শিক্ষক আহসান হাবীব, সহকারি
শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক আহসান হাবীব, শরীরচর্চা শিক্ষক মো: শরীফ হাওলাদার,
সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, ইবতেদায়ী
প্রধান শরীফ মো: মোস্তফা খান, স্থানীয় মো: নান্নু মিজি, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান
খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন মিজি, অফিস সহকারি মো: শরীফ খান সহ এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা।
সভা শেষে দোয়া আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার
অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল
হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


এই বিভাগের আরও খবর