শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহরাস্তিতে গোপন বৈঠককালে জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেফতার

reporter / ৩৮২ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

রাফিউ হাসান হামজাঃ
গোপন বৈঠক থেকে নাশকতার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া বাজার সংলগ্ন নুরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার একটি কক্ষে গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রশিদসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা কামাল (৪৪), ওই মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান (৪৩), সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামের মৌলভী বাড়ীর মৃত আনোয়ার হোসেনের পুত্র জালাল হোসেন (৩০), সূচীপাড়া গ্রামের সফিকুল ইসলামের পুত্র সামছুল আরেফিন (৩৩) দৈয়ারা গ্রামের মৃত আব্দুল হাই’র পুত্র মাওলানা ইমাম হোসেন (৩৩), শোরসাক গ্রামের ইউসুফ আলীর পুত্র পারভেজ হোসাইন (৩০), একই গ্রামের মৃত তরিক উল্লার পুত্র মোশারফ হোসেন (৫০), দৈকামতা গ্রামের মৃত. হাবিব উল্লাহ খাঁনের পুত্র কাউছার খাঁন (৫৩), সূচীপাড়া ভুঁইয়া বাড়ির মৃত. জুনাব আলীর পুত্র মোঃ সোহরাব হোসেন (৪৬), বসুপাড়া গ্রামের মফিজুর রহমানের পুত্র মাওলানা মনির হোসেন (২৭), সূচীপাড়া দিঘীর পাড়ের সামছুদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪৮), চাঁদপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের পুত্র মোঃ জসিম উদ্দিন (৪৩), লাকামতা গ্রামের আঃ মতিনের পুত্র হাফেজ আক্তার হোসেন (৩০) ও সূচীপাড়া পোদ্দার বাড়ির মৃতঃ হাবিব উল্যাহর পুত্র আক্তার হোসেন (8৬)।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই মাদরাসার পাঠদান কক্ষে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমিরসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকান্ড করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকান্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার গোপন বৈঠকে মিলিত হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২০/২৫ জন নেতা-কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রশিদ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(গ) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর