শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহরাস্তিতে নারী মাদক কারবারি গ্রেফতার

reporter / ২৩৪ ভিউ
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শাহরাস্তি থেকে ১১৭০ পিস ইয়াবাসহ শাহনাজ বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি শাহনাজ বেগম কুমিল্লা জেলার সদর থানার কোটবাড়ি কালির বাজার গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে উপজেলার হোসেনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় ওই গ্রামের গাউছিয়া হাফেজিয়া সেকান্দার আলী সুন্নীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ নারী মাদক কারবারি শাহনাজ বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।


এই বিভাগের আরও খবর