শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

reporter / ৭৮৪ ভিউ
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজ ও সূচিপাড়া ডিগ্রী কলেজ এবং উপকেন্দ্র সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষার অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণি পর্যন্ত, মোট ২ হাজার ২শ ৫৮ জন পরীক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মেহের ডিগ্রী কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কেন্দ্র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন চৌধুরী , উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফারুক আহমদ মজুমদার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার।

 

সূচিপাড়া ডিগ্রী কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন সৃচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূইয়া, কলেজের উপাধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসান জুলহাস। মাস্টার হেলাল আহমেদ, মোঃ সানাউল্লাহ পাটোয়ারী সোহেল প্রমুখ। উপ পরীক্ষা হিসেবে উপস্থিত ছিলেন নিয়ন্ত্রক আবু তাহের।

পরিদর্শক হিসেবে ছিলেন মোঃ আব্দুর রহিম, মীর হোসেন, আব্দুল্লাহ আল বাকী,উপকেন্দ্র সূচিপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র তত্ত্বাবধায়ক ছিলেন দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা রানী দে।

আয়োজরা জানান প্রতিবছরের ন্যায় শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩, শৃঙ্খলা এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায়। এজন্যে সকল অভিভাবক, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এই বিভাগের আরও খবর