শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সেমাই কারখানা সীল গালা, ৪ ব্যবসায়ীকে জরিমানা

reporter / ৩৩০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ 
চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অনুমোদন বিহীন সেমাই কারখানা সীল গালা ও ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বেলা ৩ ঘটিকা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর ও চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে এ অভিযান পরিচালনা করেন।
 উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর বাজারে থাকা অনুমোদন বিহীন একটি সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক-শ্রমিক কাউকে না পেয়ে ভ্রাম্যমাণ আদালত উক্ত মদিনা বেকারী/ পানামা ফুড লিঃ নামক সেমাই কারখানাটি সীল গালা করে দেয় এবং কারখানার মালিক নরিংপুর গ্রামের বাসিন্দা লোকমান হোসেনকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আদালতে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেয়।
একইদিন আদালত নরিংপুর বাজারে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতির অভিযোগে রাকিব মিনি সুপার শপকে ১ হাজার, আয়নাতলী বাজারে সাইফুল ষ্টোরকে ২ হাজার, একই বাজারের বিসমিল্লাহ ষ্টোরের মালিককে ২ হাজার ও মেসার্স সোহাগ ষ্টোরের  মালিককে ১ হাজার টাকা দণ্ডাদেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর