শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বইছে তরী প্রভাতের সন্ধানে, এসো মিলিতি হই ভালোবাসার বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে ২৪ ডিসেম্বর শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের রাগৈ “বিয়াম” ষ্টডেন্টস অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে মাদ্রাসার মিলনায়তনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি। প্রধান আলোচক অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউছুফ খান।
“বিয়াম” ষ্টডেন্টস অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হুসাইনের সভাপতিত্বে ও আবু নাছের এবং আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান হেলাল। এ সময় বক্তব্য রাখেন রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন শফি, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যক্ষ নুর মোহাম্মদ আশ্রাফী, প্রফেসর আবু তাহের, প্রিন্সিপাল আমির হোসাইন, মোহাম্মদ জাকির হোসাইন, প্রভাষক মোহাম্মদ আক্তার হোসেন, সুপার মোহাম্মদ শফিকুর রহমান, আমির বাশার, আতিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ, সদস্য সচিব মনির হোসেনসহ অন্যান্য অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন মিলন মেলা অনুষ্ঠানে অতিথিদেরকে সম্মাননা স্মারক বিতরণ, সকলের জন্য উত্তরীয়, পাঞ্জাবি, ক্রেস্ট, ছাবির রিং, মগ, কাপড়ের ব্যাগ, উন্নতমানের দুপুরের খাবার, কফি জিলাপি ও সোনালী অতীত ম্যাগাজিন বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা প্রাক্তন শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং এ ধরনের একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম অব্যাহত রাখার জন্য সকলের কাছে আহ্বান করেন। এ মাদ্রাসাটি হাটি হাটি পা পা করে আজকে উপজেলার মধ্যে শিক্ষার গুণগত মান নিয়ে প্রথমস্থান অর্জনে রয়েছেন। আশা করি এ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া অর্জন করে ভবিষ্যতে সরকারি বিভিন্ন দপ্তরসহ দেশ-বিদেশে চাকরির সুযোগ সুবিধা আসবেন ইনশাআল্লাহ।