শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

সপরিবারে ওমরাহ পালনে সৌদি আরব গেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

reporter / ৩৫০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি :
পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী পারভীন চৌধুরী রিনা, জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং পুত্রবধূ সুবর্ণা চৌধুরী বীনা ও তার কন্যা রিয়া চৌধুরী।
সোমবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা নগরীর উদ্দেশে তারা ঢাকা ছাড়েন। পবিত্র ওমরাহ হজ পালনশেষে আগামী ১০ এপ্রিল মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঢাকায় এসে পৌঁছানো কথা রয়েছে।
সৌদি আরব যাওয়ার আগে সময় স্বল্পতার কারণে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাঙ্খীদের সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পরিবারসহ পবিত্র ওমরাহ পালনশেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরও খবর