শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সেবামুল্য তালিকাবিহীন ব্যবসা পরিচালনা হিতৈষী ক্লিনিক কে জরিমানা ১৫ হাজার

reporter / ২৪৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে হিতৈষী ক্লিনিক সেবামুল্য তালিকা বিহীন ব্যবসা করে আসছে বহুদিন। বিভিন্ন সময় গ্রামের সাধারণ রোগী চিকিৎসা নিতে এসে প্রতারিত হয়েছেন।  এমতাবস্থায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে গুনতে হলো ১৫ হাজার টাকা । এ ব্যাপারে সহকারী পরিচালক নুর হোসেন জানান গতকাল ১১ ডিসেম্বর বুধবার বিকালে আমরা  বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের  অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক,চাঁদপুরের  সার্বিক সহযোগীতায় চাঁদপুর  জেলা  সদর উপজেলাধীন ছায়াবানী মোড় সংলগ্ন  বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত করি। এসময়  ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযানে যাই, এবং সেবার মূল্য তালিকা প্রদর্শন না  করার দায়ে হিতৈষী ক্লিনিক প্রতিষ্ঠানটিকে  প্রশাসনিক ব্যবস্থায় ১৫,০০০/- জরিমানা আদায় করা হয়। এসময় চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।


এই বিভাগের আরও খবর