শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরের নয়াহাট লঞ্চ ঘাটে অবশেষে জেটি স্থাপন।।যাত্রীদের দাবী পল্টুনের

reporter / ৪০৮ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুরের হাইমচরে প্রশাসনিক জটিলতা কাটিয়ে উঠে নয়াহাটে জেটি স্থাপন করা হলেও যাত্রীরা এখানে পল্টুন দাবী করছেন। শুধু নয়াহাটেই নয় এর পাশাপাশি চরভৈরবী, হাইমচর ও তেলির মোড়েও লঞ্চ ভিড়ানোর পল্টুন দাবী যাত্রীদের। গেলো ৬০ বছর যাবৎ প্রশাসনিক জটিলতায় চরাঞ্চলের মানুষের জন্য এই স্থানগুলোতে ব্লকের ওপর ঝুঁকি নিয়ে যাত্রী লঞ্চে উঠতে হয় বলে খবর রয়েছে।
২০ এপ্রিল বুধবার বিকালে কাটাখালি অর্থাৎ নয়াহাটে সরজমিনে গিয়ে জেটি স্থাপনের কাজ দৃশ্যমান দেখা যায়।
তথ্য অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত স্থানগুলোর মধ্যে নয়াহাট বাদে বাকি সবগুলো স্থান ইজারা দেয় জেলা প্রশাসন। আর তাই নয়াহাট বাদে অন্য স্থানগুলো উন্নয়ন নিয়ে ভাবতে চাইছে না বিআইডব্লিউটিএ। সেজন্য প্রাথমিকভাবে নয়াহাটে জেটি স্থাপন করা হলেও যাত্রী চাহিদার কথা চিন্তা করে দ্রুতই সেখানে পল্টুন বসানো হবে।
স্থানীয়রা জানায়, কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ীক কাজে এখানকার মানুষের ঢাকায় যেতে লঞ্চ ছাড়া বিকল্প বাহনে ভাড়া অতিরিক্ত। চরাঞ্চলের অধিকাংশ মানুষই নদী পথে লঞ্চে জেলা সদর, মুন্সিগঞ্জ ও ঢাকায় যাতায়াত করেন। সকাল ৯টায় এবং রাত ৯টায় দু’টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে হাইমচর থেকে ছেড়ে যায়।কিন্তু লঞ্চঘাটে পন্টুন ও বসার স্থান না থাকায় নানা ভোগান্তির স্বীকার যাত্রীসাধারণ।
এ বিষয়ে চাঁদপুরের বিআইবডব্লিউটিএ এর বন্দর ও পরিবহন কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম বলেন, নয়াহাট (কাটাখালি) জেটি স্থাপন করা হয়ছে এবং দ্রুত সেখানে পল্টুন স্থাপন করা হবে। অন্যান্য ঘাটগুলো যদি জেলা প্রশাসন বিআইডব্লিউটিএ কে ইজারা হস্তান্তর করে তাহলে অবশ্যই সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমরা পরিকল্পনা করবো।


এই বিভাগের আরও খবর