শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

হাইমচরে নির্বাচন শেষে ফেরার পথে ম্যাজিস্ট্রেট এর গাড়িতে হামলা

reporter / ৪৫৭ ভিউ
আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ হাইমচরে নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা করেছে একদল দুর্বৃত্ত।
বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার আলগী দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান অক্ষত থাকলেও র‌্যাব সদস্য মো. আলী আহত হন। তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষীপুর ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ শেষে উপজেলায় ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাব সদস্যদের তিনটি গাড়িতে হামলা করে দূর্বৃত্তরা। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের গাড়ি বহরে হামলা করে ভাঙচুর করে।
৭নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন জানান, আমরা নির্বাচনের ফলাফল ঘোষনা দিয়ে আসার সময় একদল সংঘবদ্ধ লোক রাতের আধারে আমাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মেরে।


এই বিভাগের আরও খবর