শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেন।। 
মূল্য তালিকা না টাঙানোর দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে  হাইমচর উপজেলার আলগী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা না টাঙানোর দয়ে হাটুন স্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ কনফেকশনারিকে ৩ হাজার টাকা, পাটোয়ারী স্টোরকে ১০ হাজার টাকা ও কাশেম স্টারকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন।
ওই সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় হাইমচর উপজেলার আলগী বাজারে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা না টানানোর দায়ে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও মেন্টের দোকানেও কোনরূপ অনিয়ম আছে কিনা তা তদারকি করা হয়েছে। জনস্বার্থে এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাইমচর থানা পুলিশের একটি টিম।


এই বিভাগের আরও খবর