শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে কালবৈশাখীতে তছনছ ২০ বসতঘর

reporter / ২৯১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া, আড়াখাল ও বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে ৫ মিনিটের ঝড়ে মসজিদ ও ২০ টি বসতঘর তছনছ এবং ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (২৭ মার্চ) বিকালে ৩ টার দিকে এই হঠাৎ ঝড়ে ২০ টি বসতঘর ও তিনটি মসজিদ লন্ডভন্ড হয়। ওইসময় শতাধিক গাছপালা সড়কে ও বিভিন্ন স্থানে ভেঙে পড়ে। ওইসময় যানবাহন চলাচল ও বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদগুলো হলো-রান্ধুনীমুড়ার মমতাজ উদ্দিন হাজী বাড়ীর জামে মসজিদ, লাল মিয়া জামে মসজিদ ও বড় বাড়ীর মঠ মসজিদ।

এছাড়া উপজেলার রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ীর জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারী বাড়ীর মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ীর সোহেল, জমিরা বাড়ীর শুকুর আলী, রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ অন্য বাসিন্দাদের প্রায় ২০ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

পৌর কাউন্সিলর শাহ আলম ও রায়চোঁ গ্রামের ইউপি সদস্য আবদুর রশিদ জানান, মাত্র ৫ মিনিটের ঝড়ে গাছপালা ভেঙে পড়ে প্রায় ২০ টি বসতঘর তছনছ হয়। তবে ওই সময় কেউ হতাহত হয়নি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেয়া হয়েছে। এখন আর কোন ধরণের প্রতিবন্ধকতা নেই।


এই বিভাগের আরও খবর