শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

reporter / ৬৯৯ ভিউ
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. নাছির উদ্দিন পলাশ (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া যায়। গতকাল (২২ জুলাই) শনিবার তিনটার দিকে কুমিল্লা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন।
মৃত নাছির উদ্দীন পলাশ হাজীগঞ্জ বাজারস্থ পলাশ টেলিকমের সত্ত্বাধীকারী ও পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া আমির কাজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।
নিহতের প্রতিবেশি মো. জাহাঙ্গীর হোসেন ও ব্যবসায়ী নেতা জিসান আহমেদ ছিদ্দিকী জানান, গত কয়েকদিন ধরে ব্যবসায়ী মো. নাছির উদ্দিন পলাশ জ্বরে ভুগছিলেন। পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে তিন দিন পূর্বে তাকে কুমিল্লা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে পরীক্ষা-নিরিক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। গতকাল শনিবার বিকালে  চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যায়। তার মৃত্যুর খবরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে গভীর সমবেদনা জানাতে দেখা যায়।


এই বিভাগের আরও খবর