শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

অতিরিক্ত সচিব হলেন মতলবের কৃতি সন্তান সৈয়দা সালমা জাফরীন

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন চাঁদপুরের চাঁদমুখ মতলব দক্ষিণের কৃতি সন্তান সৈয়দা সালমা জাফরীন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন।

এদিকে সৈয়দা সালমা জাফরীনের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

সৈয়দা সালমা জাফরীন ১৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরীতে যোগ দেন। এর বাইরেও তাঁর আরো একটি পরিচয় রয়েছে, তিনি একজন সংগীতশিল্পি ও কবি। শব্দ ও সুরের সঙ্গে বন্ধুত্ব গড়েছেন সেই তরুণ বয়সে। তাই পেশাগত জীবনের ফাঁকে একচিলতে অবসর পেলেই ছুটে যান প্রকৃতির আঁচলে। শব্দের পরে শব্দ বসিয়ে নির্মাণ করেন কাব্যমালা।

সৈয়দা সালমা জাফরীন ১০ মে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী বোয়ালিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইউসুফ আল বকাউল, মাতার নাম সালমা বেগম। প্রকৃতির সার্নিধ্যে বেড়ে ওঠা সালমা জাফরিন ছোট বয়স থেকেই প্রচন্ডরকম মেধাবী আর বুদ্ধিমান ছিলেন।

তাঁর পরিবার ছিলো সমাজচেতন এবং শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতি প্রিয়। এজন্যে তাঁকে উচ্চ শিক্ষায় গড়ে তুলতে বাবা-মায়ের উৎসাহ-অনুপ্রেরণার কমতি ছিলো না। সৈয়দা সালমা জাফরীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং এমএ (ইংরেজী) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউকে’র ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন।

সৈয়দা সালমা জাফরীনের দাম্পত্য সঙ্গী শাওন চৌধুরী। তিনি ঢাকা নয়া পল্টনের কর অঞ্চল-১৫ এর অতিরিক্ত কর কমিশনার। বর্তমানে তিনি ঢাকার স্থায়ীভাবে বসবাস করছেন। ঢাকায় বসবাস করলেও নিজ এলাকায় নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। গোপনে-নিভৃতে নিজ এলাকায় সমাজ বিনির্মাণ তথা মানবিক কাজ করে যাচ্ছেন তিনি।


এই বিভাগের আরও খবর