শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধ রূপগঞ্জে পুলিশের অভিযানে পিস্তল ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার-৪

reporter / ৫৮৯ ভিউ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

মাহবুব আলম প্রিয়ঃ
নারায়ণগঞ্জে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শরিফ সিকদার (৪২) নামে এক হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও তিন রাইন্ড গুলি ও ধারালো অস্ত্রসস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
রবিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মীর গদাই এলাকার বাদল মিয়ার ছেলে সাব্বির, মাছিমপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে রমজান আলী, একই এলাকার আলমের ছেলে শাওন ও লাল মিয়ার ছেলে আব্দুল হামিদ। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শায়েখ মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় থানায় একটি মামলা দায়ের করেন।
উপ-পরিদর্শক (এসআই) শায়েখ মাহমুদ জানান, রবিবার সন্ধ্যার দিকে উপজেলা পরিষদের মোড়ে স্থানীয় দুইপক্ষের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। এঘটনায় শরীফ সিকদার নামে এক হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানতে পারে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড তাজা বুলেট ও ধারালো দেশীয় অস্ত্রসহ সাব্বির, রমজান আলী, শাওন ও আব্দুল হামিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এদিকে, গুলিবিদ্ধ শরিফ সিকদারকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শরিফ নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। শরিফের বাঁ পায়ে গুলি লেগেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর