শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

“আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) প্রবাহমান ঘোড়ামরা খালে সুপেয় পানির জলাধার নির্মাণ

reporter / ৪৪৫ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্পের পানি সম্পদ উপমন্ত্রীর পরিদর্শন ও আলোচনা সভা”

১৬ই নভেম্বর, ২০২২ তারিখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে (আইআইইউসি) প্রবাহমান
ঘোড়ামরা খালে সুপেয় পানির জলাধার নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধনে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্প পরিদর্শন
করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক
শামীম এমপি।
প্রকল্প পরিদর্শনের পর বেলা ১১.৩০ মিনিটে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সেন্ট্রাল
অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরু হয়
কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। কোরান হতে তেলাওয়াত করেন আইআইইউসির কেন্দ্রীয়
মসজিদের খতিব মোঃ শোয়েব উদ্দিন মক্কী।
আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ
মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি।
মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আন্তর্জাতিক ইসলামী
বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আমার আসতে দেরি হলেও আজ এসেছি, এত সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি খুব কমই
দেখেছি। । বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাহেব আমার
সুহৃদ, আমি তাঁকে প্রতিশ্রুতি দিতে চাই আমি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবাহিত ঘোড়ামরা খালে সুপেয় পানির
জলাধার নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধনে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হয়ে
যাবে ইনশাআল্লাহ”।
তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে আজকে শিক্ষা ও প্রযুক্তির মান
এমন একটি পর্যায়ে পৌছে গেছে যে, বাংলাদেশের শিক্ষার্থীরা আজ হার্ভার্ড এর মত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।
আইআইইউসির নারী শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের নারীরা কেবল প্রেরণা দেয় না, আজকের
নারীরা দেয় নেতৃত্ব”।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমাদের সময় আমরা স্কুলে বছরের প্রথম ছয়মাস বড় ভাইবোনদের পুরোনো বই
পড়তাম, এরপর হয়তো নতুন বই আসতো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ২০৪১ সাল পর্যন্ত যে পরিকল্পনা নিয়েছে তার মধ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া
হয়েছে। বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়।“
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে
স্বপ্নের বীজ বপন করে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাস্তবায়ন করে যাচ্ছেন। এ সরকারের
দায়িত্বশীল ব্যাক্তিরা যে কথা দেন, সেই কথা তারা রাখেন। তাই আমরা বিশ্বাস করি মাননীয় উপমন্ত্রী জনাব এ কে
এম এনামুল হক শামীম এমপি আমাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন”।
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছে একবার প্রশ্ন রাখা হয়, কেউ সকালে
ঘুম থেকে উঠে চা খুজেন কিংবা কেউ পত্রিকা খুজেন। আপনি সকালে ঘুম থেকে উঠে কি খুজেন? উত্তরে
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তিনি সকালে উঠে জায়নামাজ খুজেন। এর থেকে বুঝা যায় তিনি কতটা ধর্ম
পরায়ন। অতএব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচারে কান দিবেন
না”।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের
ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য জনাব প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজ এর
ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর ড. দীন মোহাম্মদ, আইআইইউসির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য
জনাব ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, আইআইইউসি ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান ও বিওটি সদস্য
রিজিয়া রেজা চৌধুরী, আইআইইউসির ইন্টারনাল অডিট কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য প্রফেসর ড. মো.
ফসিউল আলম, আইআইইউসির রেজিস্ট্রার জনাব এএফএম আক্তারুজ্জামান কায়সার, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান
জনাব এস এম আল মামুন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য জনাব মাহফুজুল
হায়দার চৌধুরী রোটন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী জনাব মোঃ রমজান আলী, সীতাকুণ্ড উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সীতাকুন্ড থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রহিম সরকার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির ফ্যাকাল্টি ডীনবৃন্দ, ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ,
আইআইইউসির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি বিশ্ববিদ্যালয়ের
সেন্ট্রাল লাইব্রেরী পরিদর্শন করেন। এর আগে সকালে আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন কালে প্রধান অতিথি প্রশাসনিক
ভবনের সামনে বৃক্ষরোপণ করেন।


এই বিভাগের আরও খবর