শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

আমূল পরিবর্তনে চাঁদপুরের ক্রীড়াঙ্গন

reporter / ২৮০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

 

নিজস্ব প্রতিবেদকঃ ইলিশের বাড়ী চাঁদপুরের ক্রীড়াঙ্গন নানা পদক্ষেপে এবার আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে। ঝিমিয়ে পড়া খেলোয়াড়দের নতুন উদ্যোমে উৎসাহ দিতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে। পদক্ষেপের মধ্যে টেনিস কমপ্লেক্স, জিমনেসিয়াম, ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল সংস্কার ও আউটার স্টেডিয়াম সংস্কার কাজের উদ্যোগ রয়েছে।
৮ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের আউটার স্টেডিয়ামে সরজমিনে টেনিস কমপ্লেক্সের কাজ চলমান দেখা যায়।
জানা যায়, ২৫টি জেলা সদরে ১টি করে টেনিস কমপ্লেক্স হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরে ‘টেনিস উন্নয়ন’ প্রকল্পে ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যায়ে টেনিস কমপ্লেক্সের এই কাজটি করা হচ্ছে। হাজীগঞ্জের ঠিকাদার টিটু তার হাবিবুর রহমান টিটু কন্সট্রাকশন প্রতিষ্ঠানের ব্যণারে এই কাজটি করছেন।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, বর্তমান ক্রীড়াবান্ধব শেখ হাসিনা সরকার চাঁদপুরের প্রতি আন্তরিক বলেই ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আসতে চলেছে। আর এর নেপথ্যের কারিগর আমাদের প্রাণপ্রিয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপা। তার হাত ধরেই বর্তমানে টেনিস কমপ্লেক্সের কাজ শুরু হয়েছে। এটি হলে এখানে জনবল নিয়োগ এবং চাঁদপুরে টেনিস খেলার প্রচলন শুরু হবে।
গোলাম মোস্তফা বাবু আরও বলেন, ঝিমিয়ে পড়া খেলোয়াড়দের উৎসাহ দিতে আউটার স্টেডিয়ামে অবস্থিত সুংমিং পুলটি সংস্কার কাজ করার উদ্যোগ নেয়া হচ্ছে। সেখানে ৩ দিকে গ্যালারি ও এসির ব্যবস্থাসহ এটি আধুনিকায়ন করা হবে। এছাড়াও আউটার স্টেডিয়াম সংস্কারের মাধ্যমে ১টি আধুনিক ইনডোর স্টেডিয়াম করা হবে। এ কাজগুলো অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। যা দ্রুত হবে বলে আমরা প্রত্যাশা করছি।


এই বিভাগের আরও খবর