শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে মতলব উত্তরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

কামরুল হাসান রাব্বীঃ 
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দূূর্গাপুর ইউনিয়নের মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের আনারপুর চৌরাস্তায় আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী।
দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগ গঠন করা হয়েছিল। ‘সেবা, শান্তি ও প্রগতি’ এই তিনটি স্লোগানে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের আন্দোলন, সংগ্রাম ও দূর্যোগ মোকাবেলায় সব সময় মাঠে ছিল। দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রামক রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।
তিনি বলেন, বৃহত্তর মতলবে যে উন্নয়ন হয়েছে তার একমাত্র রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তাঁর নেতৃত্বে মতলবের দৃশ্যমান ব্রিজ, কালভার্ট, রাস্তা, সাইক্লোন শেল্টার, বিদ্যালয়ের একাডেমিক ভবন, এইচবিবি রাস্তা সবই নির্মিত হয়েছে। তিনি বর্তমানে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের সদস্য মনোনীত হয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে তিনি আবারও মতলবে এমপি নির্বাচিত হয়ে, মন্ত্রী হয়ে আসবেন এবং মতলবের অসমাপ্ত জনগুরুত্বপূর্ন কাজগুলো তাঁর মাধ্যমেই বাস্তবায়িত হবে।
তিনি আরো বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে। এ সম্মান চাঁদপুরবাসীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু।
আরো বক্তব্য রাখেন-দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী,  উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাছলিমা ফরাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুলাল মেম্বার, ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আ. মান্নান মৃধা, যুবলীগ নেতা ইউসুফ বেপারি, বাদল মেম্বার, আবুল কালাম, তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রনি’সহ আওয়মী অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আলোচনা সভার পূর্বে একটি র‌্যালি উপজেলার আঞ্চলিক মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক লীগের প্রায় সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।


এই বিভাগের আরও খবর