শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা

reporter / ৩২৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল বৃহস্পতিবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আযহা-২০২২ চাঁদপুরবাসী নির্বিঘ্নে সম্পন্ন করতে মাননীয় পুলিশ সুপার সকল ইউনিট ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেন—-
আসন্ন পবিত্র ঈদুল আযহা’কে সামনে রেখে শহর থেকে সাধারণ মানুষ চাঁদপুর আসবে। চাঁদপুরবাসীর সেবায় সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব সহিত দায়িত্ব পালন করতে হবে। থানা, ডিবি, ডিএসবি ও ট্রাফিক প্রত্যেকটি ইউনিট নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর থাকবেন। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করতে হবে। যেনো সাধারণ জনগণ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোন সমস্যা পুলিশের নিকট সহজে ব্যক্ত করতে পারে। পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে গরুর হাট, শপিং মল, ব্যাংক ও আর্থিক লেনদেন প্রতিষ্ঠান, বাস, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, ঈদ জামাত এবং বিনোদন কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও আন্তঃজেলা মহাসড়ক সংযোগ স্থলে থানার টহল টিম ও ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধির জন্য  বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। ডিবির পেট্রোলিং ডিউটি বৃদ্ধি ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শতভাগ অবগত হওয়ার জন্য ডিএসবি ‘কে গোপনীয় নজরদারি বৃদ্ধির দিকে কড়া নির্দেশ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর’সহ  ভার্চুয়ালি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের { মোবাইল নাম্বারঃ ০১৩২০-১১৬৮৯৮} সহিত যোগাযোগ করতে বলা হয়েছে।


এই বিভাগের আরও খবর