শিরোনাম:
পূর্ব ফতেপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আরব আলী মোল্লা মতলব দক্ষিণে “আন্তর্জাতিক কন্যা দিবস” পালিত  মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’, খাদ্য সহায়তা পেলেন দুই শতাধিক জেলে চাঁদপুরে জেলেদের বরাদ্দের চাল উধাও, প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত চাঁদপুরের ৮ উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে চাঁদপুরে নানা আয়োজন বেশি দামে এলপিজি বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা চাঁদপুরে প্রবীণ দিবসে শ্রদ্ধা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মাও. মোশাররফ হোসাইন হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে চাঁদপুরে নানা আয়োজন

reporter / ২৩ ভিউ
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

 ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব কন্যা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুর কালেক্টরেট স্কুল থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মেয়েদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে।

কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, কালেক্টরেট স্কুলের উপাধ্যক্ষ বেগম আমাতুল নাজমীনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর