শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের অভিযানে মতলব উত্তরের মেঘনায় ২ জেলে আটক ॥ নৌকা-জাল জব্দ

reporter / ৪৮৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৩ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩শ’ কেজি জাটকা মাছ, ৩ টি ইঞ্জিন চালিত নৌকা’সহ ২ জন জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দিনব্যাপী মেঘনা নদীতে অভিযান চালানো হয়। ইউএনও   আশরাফুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
জানাযায়, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে মতলব উত্তর উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. মালুম ইসলামের ছেলে মামুন (২৫) ও মো. আক্তার হোসেনের ছেলে ফরহাদ (২৩) উপরোক্ত ২জন আটক করেছে নৌ পুলিশ। আটককৃত ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকালে পৃথক অভিযানে জব্দকৃত ২শ’ কেজি জাটকা কোর্টে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ঠ ১শ’ কেজি জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ৩টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ইউএনও মো. আশরাফুল হাসান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরার সময় ৩ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩শ’ কেজি জাটকা মাছ, ৩ টি ইঞ্জিন চালিত নৌকা’সহ ২ জন জেলেকে আটক করা হয়েছে। জাটকা নিধন বন্ধে আমাদের প্রশাসন বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর