শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

একমাস পর মুক্তি পেল চাঁদপুর বিএনপির ৭ নেতাকর্মী

reporter / ৩৭০ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে দীর্ঘ এক মাস চার দিন পর জামিনে মুক্তি পেল চাঁদপুরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৭ নেতাকর্মী। দ্রব্যমূল্যর উর্ধগতীর প্রতিবাদের গত ৯মার্চ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করতে গিয়ে চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপির ৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

১৩ এপ্রিল বুধবার আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে করলে তারা চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন।

জামিনে মুক্ত নেতারা হলাে : চাঁদপুর পৌর
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া রাজা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মােঃ লিটন শেখ, ২নং ওয়ার্ড যুবদল সভাপতি বাদশা হাওলাদার, ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা খােকন, লিটন খান প্রমুখ।

ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ আক্রান্ত ও বিস্ফোরক আইনে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। গত ১১ মার্চ চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মােঃ শাজাহান বাদী এ মামলা করেন। মামলায় চাঁদপুর জেলা
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলকে প্রধান আসামী করা হয়। এ মামলায় অন্য আসামীরা উচ্চ আদালতের জামিনে আছেন।


এই বিভাগের আরও খবর