শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কচুয়ার লইয়ামেহের-পাঁচধারা মানবকল্যান সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

reporter / ৪৬০ ভিউ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

কচুয়া প্রতিনিধি \
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কচুয়া উপজেলার লইয়ামেহের-পাঁচধারা মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকার শতাধিক গরীব অসহায় লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে লইয়ামেহের গ্রামে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. নাছির উদ্দিনের সার্বিক আয়োজনে ও প্রবাসীদের সহযোগিতায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্য কাউছার আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন, সমাজসেবক ফজলুর রহমান,মফিজুর রহমান,মো. হোসেন মিয়া ও মোসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী মো. নুরনবী,ফারুক হোসেন,এমরান হোসেন,মো. সোহাগ,নাছির উদ্দিন ও ওসমান শিকারী। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দিন বলেন, এলাকার সাধারন মানুষের কথা চিন্তা করে গত বছর সংগঠনটি যাত্রা শুরু করি। ভবিষ্যতেও এলাকাবাসী তথা প্রবাসীদের সহযোগিতা গরীব অসহায় মানুষের পাশে থাকতে চাই। এ যাত্রা অব্যাহত রাখতে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতা চাই।


এই বিভাগের আরও খবর