শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কচুয়ার সাচার রেঁনেসা সমবায় সতিমি লি: এর ১৮ বছর পদার্পণ উপলক্ষ্যে বার্ষিক সাধারন সভায় গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করছেন অতিথিবৃন্দ।

reporter / ৪২৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

বিল্লাল মাসুম,কচুয়া প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার সাচার রেঁনেসা সমবায় সতিমি লি: এর ১৮ বছর পদার্পণ উপলক্ষ্যে বার্ষিক সাধারন সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাচার রেঁনেসা হাসপাতাল কার্যালয়ে এ সাধারন সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মো: জিয়াউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেঁনেসা গ্রæপ লিমিটেড ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মহিউদ্দিন মজুমদার ।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ও রেনেঁসা গ্রæপের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মজুমদার বলেন, আমরা আপনাদের সহযোগিতায় দীর্ঘ ১৮ বছর প্রতিযোগিতার বাজারে বিশ্বস্থতার সাথে রয়েছি। আপনারা আমাদের সমিতির প্রাণ ও শক্তি। আমরা পালিয়ে যাওয়ার জন্য নয়,যথাযথ সেবা দেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের রেনেঁসা হাসপাতাল নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। এখানে আপনাদের সবাইকে চিকিৎসা সেবা গ্রহনের জন্য আহŸান করছি। সেবার মান ভালো হলে আসবেন, আমরা সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠান করেছি,ব্যবসায়িক লাভবানের উদ্দেশ্যে নয়। পরে বার্ষিক সাধারন সভায় গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর ও বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু,সমাজসেবক হাজী মুজিবুর রহমান,মোখলেছুর রহমান,ছাত্রলীগ নেতা নাঈম প্রধান প্রমুখ। পরে বার্ষিক সাধারন সভায় গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর ও বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।


এই বিভাগের আরও খবর