শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

কচুয়ায় যুবলীগ নেতা শরীফুল ইসলামের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

reporter / ৪০৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার \
চাঁদপুরের কচুয়ার ৮নং কাদলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহŸায়ক শরীফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ওই ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী সামিরা বেগমের মাতৃত্বকালীন ভাতার অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপকারভোগী সামিরা বেগমের মাতৃত্বকালীন ভাতা ফেরত পাওয়ার দাবিতে তার স্বামী মো. সফিকুল ইসলাম বাদী হয়ে কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাতের কার্যালয়ে সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দু’বছর আগে শরীফুল ইসলাম মোল্লা নিরীহ সফিকুল ইসলামের কাছ থেকে তার স্ত্রী সামিরা বেগমের এনআইডি ফটোকপি,তার স্ত্রীর নিজ নামীয় মোবাইল সিম নাম্বার নেন। পরে কৌশলে শরীফুল ইসলাম ওই সিম নাম্বার নিজের কাছে রেখে দিয়ে উপকারভোগীকে এককালীন ২৪শ টাকা দিয়ে বিগত দুই বছরে বিভিন্ন সময়ে প্রায় ৩৬ হাজার টাকা উত্তোলন করে নিজেই হাতিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন। এব্যাপারে অভিযুক্ত শরীফুল ইসলাম মোল্লার বক্তব্য জানতে তার মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর