শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতলব উত্তরে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

reporter / ২৬৫ ভিউ
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের
মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে কেক কাটা,
বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৯ অক্টোবর) মতলব উত্তর থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে মতলব উত্তর
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন,
কমিউনিটি পুলিশ হলো একটি স্বেচ্ছাশ্রম। আমরা চাই এটি সর্বদলীয় হোক। কমিউনিটি
পুলিশ কমিটিতে ভালো মানুষ আসুক।
এর পূর্বে মতলব উত্তর থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কলেজে এসে শেষ হয় এবং কেক
কাটা অনুষ্ঠিত হয়।
এমএ কুদ্দুস আরো বলেন, পৃথিবীর অনেক দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে।
জনগণের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য। আমরা চাই, ব্যাপক
সংখ্যক জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে।
তিনি আরো বলেছেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জনগণের হৃদয় জয় করতে পেরেছে।
কমিউনিটি পুলিশিং ব্যবস্থা যদি আরো জোরদার করা যায় তাহলে পুলিশের কাজে যেমন
সহযোগিতা পাওয়া যাবে তেমনি সমাজে অনেক অপরাধ কমে যাবে। জঙ্গি, মাদক ও সন্ত্রাসবাদ
নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশও অগ্রণী ভূমিকা পালন করে
চলেছে। তারা এসব অপরাধের ব্যাপারে পুলিশকে প্রতিনিয়ত অবহিত করছে এবং তার আলোকে
ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উদযাপন অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক একেএম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) এবং ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা
কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন
চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কমিউনিটি
পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।
আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ
প্রধান, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন মিয়া
মানিক, এখলাসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাড. জসিম উদ্দিন,
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক বোরহান উদ্দিন
ডালিম, প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এখলাসপুর ইউনিয়ন কমিউনিটি
পুলিশের সহ-সভাপতি মাসুদুর রহমান মিয়াজী, গীতা পাঠ করেন এসআই সুজিত চন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন,
কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, তথ্য
ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যা হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-
সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ
সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক
সুজন ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান’সহ বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ।


এই বিভাগের আরও খবর