শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কম্পিউটার মনিটর নয় প্রয়োজন লাইব্রেরির ধুলোপড়া বই,বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter / ৫৯৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মাহবুব আলম প্রিয়ঃ 
কম্পিউটার মনিটর নয় প্রয়োজন লাইব্রেরির ধুলোপড়া বই শীর্ষক আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি এলাকায় আমিরজান কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ সময়   আমিরজান কলেজ আয়োজিত আন্তঃ কলেজ শিক্ষার্থীদের মাঝে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান। এতে
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,লেখক,কলামিস্ট, লায়ন মীর আব্দুল আলীম। এ ছাড়াও কলেজ পরিচালক জিল্লুর রহমান, প্রতিযোগিতায় বিচারক হিসেবে এম এ মাসুদসহ কলেজের শিক্ষক শিক্ষিকা, প্রতিযোগিতায় বিচারকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 এ সময় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ শিক্ষার্থীরা স্ব স্ব পক্ষে যুক্তিখন্ডন করেন,এবং বই পড়ার প্রতি মনোযোগ আকর্ষন করেন তারা। পক্ষদল বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের লেখা পড়া কখনো পূর্ণ জ্ঞান আনয়ন করে না।  এর জবাবে বিপক্ষ দল বলেন, লাইব্রেরির বই সীমিত সংখ্যক থাকে আর গুগল,ইন্টারনেট থাকে বিস্তর সার্চ অপশন। যা থেকে বহুমাত্রিক জ্ঞান অর্জন করা যায়। পরে বিচারকগণ উভয়দলকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরক করেন অতিথিরা।


এই বিভাগের আরও খবর