নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নান কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে, ১৫ আগষ্ট সোমবার দিনব্যাপী নান অনুষ্ঠানের আয়োজন করে কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর। চাঁদপুর কর্মসংস্থান ব্যাংক আয়োজিত শোক দিবস উপলক্ষে রেলি অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন কর্মসংস্থান ব্যাংক চাঁদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কবির হেসাইন ও চাঁদপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল জলিল মিয়া সহ চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রেলি শেষে চাঁদপুর শাখায় মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আঞ্চলিক কার্যালয়ের অফিসার নিমাই চন্দ্র শীল সহ সকল কর্মকর্তাবৃন্দ।