শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কোন অপশক্তি ধর্মের দোহায় দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করতে পারবে না —মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, চাঁদপুর ৫ আসনের সাংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
শাহরাস্তি পৌরসভাধীন শ্রী শ্রী মেহার কালীবাড়ী পূজামন্ডপ,উপলতা পুরোহিত বাড়ী পূজামন্ডপ ও নাওড়া ঠাকুর বাড়ী পূজামন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশে নির্বিঘ্নে ধর্ম পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাম্প্রদায়িকতার নজির রেখে সবাইকে নিজ নিজ ধর্মের উৎসব পালনে ভূমিকা রাখছেন।
শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবির, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি ও বর্তমান জেলা সহ সভাপতি ইমদাদুল হক মিলন, ইমরান মনির। পূজা উদযাপন পরিষদের নিখিল চন্দ্র মজুমদার, অমৃত মজুমদার টুটন,গোপাল চক্রবর্তী, সনজিত চন্দ্র সরকার প্রমূখ।


এই বিভাগের আরও খবর