শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

গোপালগঞ্জের অমল কৃষ্ণ মাদকসহ চাঁদপুরে গ্রেফতার

reporter / ৩৩১ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
  চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ গোপালগঞ্জের মাদক বিক্রেতা অমল কৃষ্ণ সরকার (৫৫) গ্রেফতার হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।
অমল কৃষ্ণ গোপালগঞ্জে জেলার মুকসুদপুর থানার রাঘদী গ্রামের সরকার বাড়ীর মৃত সহাদেব সরকারের ছেলে।
এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অমলকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে রেডিং টীম অভিযান করে অমল কৃষ্ণকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে তাকে আদালতে সোপর্দ চাঁদপুর মডেল থানা পুলিশ।
তিনি আরো বলেন, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাগুলো নিজ এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন অমল কৃষ্ণ। মাদকব্যবসায়ীরা চাঁদপুর জেলাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। মাদকবিরোধী অভিযান চালমান থাকবে।


এই বিভাগের আরও খবর