শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চরকালিয়া উবির সাবেক ছাত্রদের দাবীশতবর্ষ পূর্তি উদযাপনের পূর্বেই বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নিতে হবে

reporter / ২৬৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের দিন যত ঘনিয়ে আসছে, ততই নানান সমস্যা সামনে এসে হাজির হচ্ছে। ইতিমধ্য সাবেক ছাত্রদের মাঝে দু’ভাগে বিভক্ত হয়ে গেছে।
চরকালিয়া উচ্চ বিদ্যালয় ১৯২১ সালে স্থাপিত হয়েছে। ২০২০ সালে শতবর্ষে পদার্পন করে বিদ্যালয়টি। ২০২০সালে শতবর্ষ উদযাপন করার জন্য চেষ্টা করেও শতবাঁধার কারণে সম্ভব হয়ে উঠেনি। তখনও নানান দাবী উত্থাপিত করে সাবেক ছাত্ররা। দাবীর মুখে মুখ থুবরে পরে আয়োজক কমিটির।
অভিভাবকরা জানান, সাবেক ছাত্রদের দাবীগুলো ছিল দীর্ঘদিনের প্রাণের দাবী। কিন্তু ওই এলাকার প্রতাপশালী একটি পরিবারের একঘোঁয়ামীর কারণে শতবর্ষী বিদ্যালয়টি তার প্রাণ হারাচ্ছে। সৃষ্টিলগ্ন থেকে আজ অবদি অন্যত্র গিয়ে ছাত্র/ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। শুধুমাত্র বিদ্যালয়ের দেয়াল প্রাচীর কিংবা সীমানা প্রাচীর নির্মাণ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম জনসম্মুখ বলা, বিদ্যালয়ের নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা ইত্যাদি বাস্তবায়িত হলে বিদ্যালয়টি তার হারানো জৌলস ফিরে পাবে। বিদ্যালয়টি একটি পরিবারের কাছে জিম্মি হয়ে গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে পেশিশক্তি ব্যবহার করে সিনিয়র শিক্ষকদের পাশ কাটিয়ে জুনিয়র শিক্ষককে পদায়ন করে সহকারী প্রধান প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দান করা হয়েছে।
জানাযায়, বিদ্যালয়ের অনেক সম্পত্তি ভোগদখল করছে একটি পরিবার। তাদের চলার পথ মসৃন করতে বিদ্যালয়ের দেয়াল নির্মাণে বাঁধা হয়ে দাড়িয়েছে। বিদ্যালয়টি ফরাজীকান্দি ইউনিয়নের বড়চরকালিয়া মৌজায় অবস্থিত। বিদ্যালয়ের সম্পত্তি গ্রাস করতে পরিবারটি বিভিন্ন নীলনকশা করে যাচ্ছে।
অভিভাবকবৃন্দ বলেন, বিদ্যালয়টি ব্যস্ততম সড়কের সাথে রয়েছে। প্রাচীর না থাকায় স্কুল ছুটির পর শিক্ষার্থীরা দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। ফলে ঘটে যেতে পারে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা। তাছাড়াও সীমানা প্রাচীর না থাকায় স্কুল ছুটির পর মাঠে চলে বখাটেদের আড্ডা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানান, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর স্বার্থে বিদ্যালয়টিতে সীমানা প্রাচীর নির্মান করা জরুরী।
উপরোক্ত বিষয় গুলো স্থায়ী সমাধানের লক্ষ্যে মতলব উত্তরের কৃতিসন্তান পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, সংসদ সদস্য নুরুল আমিন রুহুলসহ বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতির সুদৃষ্টি কামনা করছেন বিদ্যালয় পড়ুয়া সাবেক ছাত্র-ছাত্রীরা।


এই বিভাগের আরও খবর