শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চরভৈরবী ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন।। বিজয়ী চেয়ারম্যান শিমুল

reporter / ৩০৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ

হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চরভৈরবী ইউনিয়ন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নৌকার প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদার ৪৭৫০ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী জনাবা জেসমিন রশিদ চশমা মার্কা ৪০২৭ ভোট পেয়েছেন, নৌকা মার্কা ইউসুফ জুবায়ের শিমুল চোকদার ৭২৩ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন। ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী মধ্যে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম হাওলাদার ৩৭৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হাওলাদার ১২৫ ভোট পেয়েছে, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হারুন রশীদ ভুট্টা মুন্সি ৪১ ভোট পেয়েছেন।
নৌকা বিজয়ে প্রত্যোকটি ওয়ার্ড ও ইউনিয়নে চলছে আনন্দ উল্লাস। ইউসুফ জুবায়ের শিমুল নৌকা মার্কায় জয়লাভ করে প্রথমে আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেন, পরে হাইমচর উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে   চরভৈরবী ইউনিয়ন বাসির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন এ বিজয় তার নয় এ বিজয় আওয়ামীলীগের, এ বিজয় চরভৈরবী ইউপি জনগনের, তিনি আরও বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল জনগনকে নিয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজ করা হবে।
চরভৈরবী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ভোট কেন্দ্রে পরিদর্শনে আসে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আসিফ মহিউদ্দীন পিপিএম, এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে নিয়োজিত ছিলেন।


এই বিভাগের আরও খবর