শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরের চাঁদখার বাজারে সড়ক দূর্ঘটনায় মৃত্যু পথযাত্রী আব্দুল হাই

reporter / ২৫৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

রিয়ন দেঃ  চাঁদপুর সদরের চাঁদখার বাজার এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির সংঘর্ষে মৃত্যু পথযাত্রী আব্দুল হাই নামের এক বৃদ্ধা।
২১ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় গাবতলি চাঁদ খার বাজার এর মাঝামাঝি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মৃত্যুপথযাত্রী ওই বৃদ্ধা হাজীগঞ্জের ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাও গ্রামের আব্দুল হাই। তিনি হাজীগঞ্জ থেকে চাঁদপুর শহরের উদ্যেশ্যে আসার পথে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আশিকাটির গাবতলি চাঁদ খার বাজারের মাঝামাঝি এলাকায় এ দূর্ঘটনার কবলে পরে।
ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেন, চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী ট্রাক এবং হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিকে ধাক্কা দিলে সিএনজির পিছনের সিটে বসে থাকা আব্দুল হাই সড়কে সিটকে পড়ে যায়। এতে তার ডান হাত ও ডান পা ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যায়। এরপর তাকে রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা ধরাধরি করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় আব্দুল হাইয়ের স্ত্রী এবং নাতনী তার সাথে ছিলো।
স্থানীয়রা আরো জানায়, ঘটনার পর থেকে সিএনজি সড়কে রেখে চালক পালিয়ে যায় এবং ট্রাকটিও কুমিল্লার উদ্দ্যেশ্যে জোড়ে চলে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ বলেন, আমি এই মাত্রই ঘটনা সম্পর্কে জানলাম। আহত ব্যাক্তির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর