নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরে গাছ কাটতে গিয়ে ডাল ভেঙ্গে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ জুন সোমবার দুপুরে।
জানা যায়, আল আমিন পাটোয়ারী নামের জনৈক ব্যাক্তি গাছের ব্যবসা করেন। সে চাঁদপুর শহরের স্বর্ন খোলা রোডে একটি জলপাই গাছ কিনেন। সেই গাছ কাটার জন্য তরপুরচন্ডি খাঁ বাড়ির মৃতঃ হাফেজ খাঁর ছেলে জামার খাঁ (৬৫)অন্যান্য গাছিদের সাথে সেই গাছ কাটার জন্য গাছে উঠে। গাছের ডাল কাটাবস্হায় জামাল খাঁ হঠাৎ উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। তার সাথের গাছি একই এলাকার আবু গাজী ও গাছের ক্রয়কৃত মালিক আল আমিন তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হাসপাতাল থেকে জামাল খাঁর পক্ষের লোকজন লাশ নিয়ে পালিয়ে যায়।