শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ ৫ নৌ ডাকাত আটক

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ চাঁদপুরে পদ্মা নদীতে স্পিডবোট যোগে ডাকাতির প্রস্তুতিকালে ৫জন নৌ ডাকাতকে আটক করেছে চাঁদপুর অঞ্চলের
নৌ পুলিশ।
গতকাল শুক্রবার ১২ আগস্ট সকালে চাঁদপুর নৌ পুলিশের কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিং এর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
আটককৃতরা হলেনঃ মুন্সিগঞ্জ জেলার মোঃ আক্তার হোসেন ও মোহাম্মদ ইকবাল মুন্সি ওরফে সুমন, মোঃ আবুল বাশার, শাকিল দেওয়ান ও মোঃ ইয়ামিন। তাদের কাছ থেকে ২ টি পাইপগান, সিসার তাজা কার্তুজ ৭টি, রামদা ৮টি, দেশীয় দা ১টি, স্কুডাইভার ১টি, শাবল ২টি ও বিভিন্ন মডেলের ২০টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদার, এসআই জহিরুল হক, এএসআই মোঃ শহিদুল ইসলাম, কনস্টেবল মোঃ আবুল বাশার, মোঃ রেজাউল ইসলাম, মেজবাহ উদ্দিন, এস. এম. ইসরাফিল হোসেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীতে স্পীডবোট যোগে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের অভিযান দল ডাকাতদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা পুলিশ কে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে শটগান হতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল পদ্মা নদীর মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাঁওদিয়া বাজার সংলগ্ন নদীর পাড়ে তাদের স্প্রীডবোটি রেখে লাফিয়ে তীরে নামে এবং দৌড়ে পাটক্ষেতে আত্মগোপন করে। তাৎক্ষনিক মাঝিরঘাট নৌ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়। পরে পাটক্ষেত তল্লাশি করে সন্ধ্যা সাড়ে ৬টায় ডাকাত আক্তার হোসেন ও ইকবাল মুন্সি ওরফে সুমন কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্য ও দেখানো মতে পদ্মা নদীর তীরবর্তী পাটক্ষেত, ধইঞ্চা ক্ষেত, ডোবা নালার কচুরিপানায় চিরুনী তল্লাশি করে ডাকাত মোঃ আবুল বাশার কে ১টি পাইপগান ও ৪ টি কার্তুজসহ গ্রেফতার করা হয়। ভোররাত সাড়ে ৪টায় ডাকাত মোঃ শাকিল দেওয়ান কে ১টি পাইপগান ও ৩ টি কার্তুজসহ গ্রেফতার করা হয়। ভোর ৫ টায় পূর্ব পালগাঁও সংলগ্ন ডোবা হতে সর্বশেষ ডাকাত মোঃ ইয়ামিন কে গ্রেফতার করা হয়।
চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিকেলে পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশ কে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সারারাত অভিযান শেষে ২টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২ জন একাধিক মামলার আসামী। বাকি আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর