শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

reporter / ২৮১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবে ভোটাধিকার’’ এই স্লোগানে চাঁদপুরে উদযাপন হয়েছে জাতীয় ভোটার দিবস।
বুধবার (২ মার্চ) সকাল ১১টায় জেলা নির্বাচন  কার্যালয়ের আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় আঙিনায় এই উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন প্রমূখ।
সভায় বেশ কয়েকজন নারী ও পুরুষ ভোটারের মাঝে নতুন ভোটার আইডি বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এছাড়াও জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলার কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ ও হাইমচরে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।


এই বিভাগের আরও খবর