শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

reporter / ৩১৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

অন্যের উপর নির্ভর না হয়ে নিজে স্বাবলম্বী হওয়া অনেক দরকার
 …… জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল সোমবার ( ২ জানুয়ারি)  সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ ও সমাজসেবা অধিদফতর আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
 প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান তিনি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় দেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সুদমুক্ত  ঋণ কার্যক্রম প্রচলন করে দেশে ও সমসাময়িক বিশ্বে অনন্য নজির স্হাপন করেন।
সেখানে অল্প পুজিতে বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে। অন্যের উপর নির্ভর না হয়ে নিজে স্বাবলম্বী হওয়া অনেক দরকার। নিজের সামর্থের উপর আস্থা রাখতে হবে। এখন আমরা উন্নত দেশে যাওয়ার পথে এগিয়ে আছি। কাজ করতে চাইলে কাজের কোন অভাব নেই। নিজের ভিতরে স্পীড থাকতে হবে তখনই আমরা উন্নত দেশে পৌঁছাতে পারবো।
 এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবন্ধী, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ জানুয়ারি কে জাতীয় সমাজসেবা দিবস ঘোষণা করেন।
এবারের জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ‘ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে। এই সমাজসেবার মাধ্যমে বিভিন্ন সময়ে ১২ রকমের বিভিন্ন ভাতা ও সামাজিক কার্যক্রম করে আসছে।
 বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ থেকে  উন্নত আয়ের দেশে এগিয়ে যাচ্ছে। সরকারি বা প্রাইভেট চাকরি সবাই করতে পারবে না। ঘরে বসে এখন কাজ করে বহু টাকা উপার্জন করা যায়, কারো অধিনস্হ না হয়ে বা নিজে বস সেজে অর্থাৎ আমি রাজা- আমিই প্রজা। অনলাইনের  ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ভালোভাবে ধৈর্য সহকারে এক বছর কাজ করতে পারলে ঘরে বসে অনেক টাকা আয় করা যায়। নিজেকে অসহায় না ভেবে নিজেরা নিজেদের উন্নয়ন করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।
       এ সময় আরো বক্তব্য রাখেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী,সিডোর মহাসচিব সালাউদ্দিন আহমেদ, মাজহারুল হক চক্ষু হাসপাতালের কর্মকর্তা শামীম আহমেদ, প্রতিবন্ধী ভাতা উপকারভোগী মাঈনুউদ্দিন আহমেদ, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক পি. এম. বিল্লাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ ফিরোজ আহমেদ খান ও সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সমাজসেবা কর্মী মোঃ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দের নিকট থেকে সমাজসেবা অধিদফতরের চেক গ্রহণ করেন উপকারভোগীরা।
কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ মহিউদ্দিন আহমেদ।
সকাল ১০ টায় স্কাউট বাদকের ঢাকের তালে তালে জাতীয় সমাজসেবা দিবসের  শোভাযাত্রা চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গন থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। এ-উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে বিনামূল্যে মাজহারুল হক চক্ষু হাসপাতালের কর্মকর্তা সার্বিক তত্বাবধানে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা সার্বিক তত্বাবধানে ডায়াবেটিস  পরীক্ষা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর