শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে দরিদ্র প্রতিবেশীর জন্য প্রবাসী কল্যান সমিতির ইফতার উপহার

reporter / ২৬৩ ভিউ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

চাঁদপুর প্রতিনিধি।।
প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে উত্তর রগুনাথপুরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল তেল, পেঁয়াজ, আলু, ডাল, বুট, খেজুর, ট্যাংকসহ বিভিন্ন খাদ্যপণ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক
মো. মাসুদ কবিরাজ, উপদেষ্টা পরিচালক মো. সেলিম কবিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এমএম মহসিন, দপ্তর সম্পাদক জুনায়েদ আহমেদ, তৌসিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুঠোফোন বার্তায় প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর প্রতিষ্ঠাতা মো. রুবেল খান, সভাপতি মো. শাহাদাত কবিরাজ জানান, আমাদের চাঁদপুর সদর উপজেলা তথা রঘুনাথপুর এলাকার অনেক প্রবাসী ভাই বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। তাদেরকে একটি ছাতার নিচে নিয়ে আসতে আমরা এই সমিতি প্রতিষ্ঠা করেছি। মূলত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সমিতির ভাইদের বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো। পাশাপাশি আমাদের কষ্ট উপার্জিত অর্থের কিছু অংশ এক জায়গায় রাখা, যাতে করে দেশে ফিরে আমরা ভিন্ন কোনো কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারি।
নেতৃবৃন্দরা আরো জানান, আমরা যারা প্রবাসী রয়েছি  তারা সবসময় দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করি। আমাদের পরিবার-পরিজনের বাইরেও এলাকার অনেক মানুষ রয়েছেন, যারা দারিদ্রতার সাথে লড়াই করে কষ্ট দুঃখের জীবন যাপন করছেন। বিভিন্ন দুর্যোগের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোতে আমরা তাদের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের কষ্টউপার্জিত টাকায় রমজানের আগেই এলাকা প্রতিবেশী দরিদ্র ভাইদের ইফতার সামগ্রী দিয়েছি। এতে সমিতির সদস্য ছাড়াও দেশে ও প্রবাসে থাকা অনেকে সহযোগিতা করেছেন।
আমরা চাই সবাই আমাদের জন্য দোয়া করুক, যাতে আমরা প্রবাসীরা শান্তিপূর্ণভাবে কর্মজীবন শেষ করে মা এবং মাটির বুকে ফিরে আসতে পারি।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর