শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তানভীর হুদা নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ

reporter / ৫৭১ ভিউ
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সুমন আহমেদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১সেপ্টেম্বর) চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা হাজারো নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা এ র‌্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে তানভীর হুদা সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকারের প্রতীক।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এই দল প্রতিষ্ঠা করেছিলেন দেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে। আজ সেই চেতনা আরও প্রাসঙ্গিক। আওয়ামী সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।

তানভীর হুদা আরও জানান, চাঁদপুর-২ আসনের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে। আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইনশাআল্লাহ বিএনপি গণমানুষের দলে পরিণত হয়ে আবারও রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নেবে।

র‌্যালিতে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে তারা বিএনপির সংগ্রামী অতীত স্মরণ করে আগামী আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর