শিরোনাম:
চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কৃষক ও কৃষির উন্নয়নেই এগিয়ে যাবে দেশ: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলবে বিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা পূর্ব ফতেপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আরব আলী মোল্লা মতলব দক্ষিণে “আন্তর্জাতিক কন্যা দিবস” পালিত  মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’, খাদ্য সহায়তা পেলেন দুই শতাধিক জেলে চাঁদপুরে জেলেদের বরাদ্দের চাল উধাও, প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত চাঁদপুরের ৮ উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা

reporter / ১৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী এমভি নড়িয়া-২ লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চ টার্মিনালে ভেড়ার আগে এ দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা ৬০ থেকে ৭০ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজিব সৈয়াল জানান, মোহনপুর ঘাটে যাত্রী ওঠানোর জন্য লঞ্চটি ভেড়ানোর সময় একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় বিকট শব্দ হয় এবং লঞ্চের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তিনি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।
লঞ্চটির মাস্টার ফয়েজ পাটোয়ারী জানান, মোহনপুর ঘাটে ভেড়ানোর সময় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। তবে লঞ্চটির তেমন কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন।
এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, লঞ্চের সাথে বাল্কহেডের ঢাক্কার বিষয়টি আমার জানা নেই কিংবা কেউ আমাকে অবগত করেনি। এমভি নড়িয়া-২ লঞ্চের রুট পারমিট রয়েছে। এটি নারায়ণগঞ্জ নরিয়া রুটে চলাচল করে, চাঁদপুর ঘাটে আসে না।


এই বিভাগের আরও খবর