নিজস্ব প্রতিনিধিঃ ১৫-২১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে রেল সপ্তাহ পালন করছে। রেলসেবা সপ্তাহ উপলক্ষে চাঁদপুর কোর্ট ও চাঁদপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রীদের সচেতনায় হাতে লিফলেট তুলে দেন কর্মকর্তাগণ। কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর কোর্ট স্টেশন পরিচ্ছন্নসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে রেল কর্তৃপক্ষ।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর স্টেশনের স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার,কোর্ট স্টেশনের কর্মকর্তা মো.আবু কাউছার ও টিটিই কামরুলজ্জামান সোহাগ।
রেল কর্তৃপক্ষ জানায়, রেল ভ্রমনে অপরিচিত লোকের নিকট থেকে কোন খাবার বা পানীয় গ্রহণ না করা। রেল গাড়িতে কেউ যেন পাথর না ছুড়ে সে ব্যাপারের প্রত্যেক স্টশনে সচেতনা বৃদ্ধিতে কাজ চলছে। যাত্রী সেবা নিশ্চিতে রেলওয়ে প্ল্যাটফর্ম সর্বদা পরিচ্ছন্ন রাখা হচ্ছে।