নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে গতকাল চাঁদপুরে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখা। চাঁদপুর শহরের শপথ চত্বরে ঘন্টার ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি শিবু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম গোস্বামী, নারায়ণ চন্দ্র দাস, দুলাল সরকার প্রমুখ।