শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে ২ মাদকবিক্রেতার ৭ বছরের কারাদণ্ড

reporter / ৩৬০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

চাঁদপুরে মাদকসহ আটক সঞ্জয় ভৌমিক (৩৪) ও মো. ফয়সাল আহম্মেদ সবুজ (৩০) নামে ২ মাদক বিক্রেতাকে ৭ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার দক্ষিণ ফতেয়াবাদ গ্রামের রতন ভৌমিকের ছেলে ও সবুজ একই জেলার বাকলিয়া উপজেলার তুলাতুলি জামাই বাজার এলাকার মো. আলী আশরাফের ছেলে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১৭ জুলাই বিকেল পৌনে চারটার দিকে তৎকালীন সময়ের চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুদ জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী দোকানঘর এলাকায় রাস্তার ওপর থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আসামি সঞ্জয়কে দুই হাজার পিস ও সবুজকে এক হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ ঘটনায় এসআই রাশেদুদ জামান বাদী হয়ে ওইদিনই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন এসআই ইকবাল হোসেনকে। মামলাটি তদন্ত শেষে তিনি ওই বছর ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, ‘মামলাটি দেড় বছরের অধিক সময় চলাকালীন আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় এই রায় দেন। রায়ের সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাজ্জাদ হৃদয় ও মাইনুল হাসান।


এই বিভাগের আরও খবর