শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

reporter / ২১৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর-লাকসম রেলপথের চাঁদপুর সদরের মৈশাদী স্টেশন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় টিনের তৈরি, পাকা ও সেমিপাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বুলডোজার গুঁড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, আগামী দুই মাস এই উচ্ছেদ অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে রেলপথের চাঁদপুর জেলার অংশে অভিযান পরিচালনা করা হবে।
মৈশাদী অবৈধ দখলে থাকা বেশ কয়েকজন ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্য সজিম উদ্দিন বলেন, তারা বুধবার সকালে উচ্ছেদ অভিযান হবে মর্মে রেলওয়ে বিভাগের মাইকিং করার পর জানতে পারেন। যে কারণে তারা আজ সকাল পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল সরিয়ে নিতে পারেননি। তাদেরকে আরো আগে নোটিশ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দেশ স্বাধীন হওয়ার পর রেলওয়ের সম্পত্তিতে এমন বড় ধরনের উচ্ছেদ অভিযান এই প্রথম হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, উচ্ছেদ অভিযান আমাদের পূর্বের কর্মসূচি। আগামী দুই মাস এই অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ স্থাপনা সেখনে চলবে উচ্ছেদ। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা চাঁদপুর সদর উপজেলার মৈশাদী রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় ৩শ’ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছি। এর মধ্যে টিনসেড ও সেমিপাকা স্থাপনা ছিল। এসব স্থাপনায় প্রায় ৫শ’ লোক অবৈধভাবে ব্যবসা করে আসছেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস, উর্ধ্বতন সহকারী প্রকৌশলী এসএসএই (পথ) লিয়াকত আলী মজুমদার, এসএসএই (কার্য) আতিকুর রহমান আখন্দ, রেলওয়ের বিদ্যুৎ প্রকৌশলী মো. হারুনুর রশিদ, কানুনগো লাকসাম মো. কাউছার হামিদ, সার্ভেয়ার আমিনুল ইসলাম।
আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. খোরশেদ আলমসহ চাঁদপুর মডেল থানার পুলিশ কর্মকর্তারা


এই বিভাগের আরও খবর