শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে ৭০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

reporter / ২৫২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর গোয়ান্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ রফিক হাওলাদার (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১০ জুলাই সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের হাওলাদার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রফিক হাওলাদার ওই বাড়ির মৃত কালু হাওলাদারের পুত্র।
জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের  ভিত্তিতে চাঁদপুর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনামুল হকের দিক নির্দেশনায় এস আই মাজহারুল হক  সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী রফিক হাওলাদারকে  তার বসত ঘর থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গোয়াল ঘরের পেছনে মাটির নিচ থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ডিবি পুলিশ।
উক্ত আসামীর বিরুদ্ধে  সদর মডেল থানায় মাদক মামলার এজাহার দায়ের করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ। পরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর ডিবি পুলিশের এস আই মাজহারুল হক জানান, সোমবার সকালে আমরা গোপন সংবাদ পেয়ে বাগাদী গ্রামে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করি। প্রথমে মাদক ব্যবসায়ী রফিক হাওলাদারকে তার বসতঘর থেকে আটক করার পর তার দেখানো মতে গোয়াল ঘরের পেছনে মাটির নিচ থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হই। উক্ত আসামীর বিরুদ্ধে  সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর